ছবির ক্যাপশন:
তিতুদহ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রথম দিনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় ইউনিয়নের ২০টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু। বিশেষ অতিথি ছিলেন তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন টোটন। এ ছাড়াও উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খবির উদ্দীন বিশ্বাস, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ৬২নং আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম ও তানভীর আহমেদ আলো। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসন। আজ মঙ্গলবার প্রতিযোগীতার দ্বিতীয় দিনের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।
