ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া প্রতিবেদক: রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের গরীব ও অস্বচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে ল্যাট্রিন সামগ্রী, কম্বল ও চাঁদর বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টায় আরআরএফ’র আন্দুলবাড়ীয়া ইউনিট কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মনিরুজ্জামান মুক্ত’র সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরআরএফ’র উপপরিচালক শামীম উদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ’র সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফ হোসেন, স্বাস্থ্যকর্মী নুরাইয়া কুলছুম সুমী, কাওছার আলী, এমআইএস আসাদ উল্লাহ, মাইক্রোক্যাডিট শাখা ব্যবস্থাপক ওয়াদুদুর রহমান, পশু চিকিৎসক নয়ন মিয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ দবিবুর রহমান দবি, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, খাজির আহাম্মেদ, আব্দুল্লাহ আল মামুন খানসহ প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা। প্রসঙ্গত, ৫০টি কম্বল, ৫০টি চাঁদরসহ স্যানিটারী ল্যাট্রিন সামগ্রী ১শ’ টি পরিবারের মধ্যে মাথাপিছু হারে ৫টি রিং, ১টি স্লাব, ১টি ঢাকনা, ১টি এ্যালবো পাইপ, ৬টি নীল রংয়ের ঢেউটিন প্রদান করা হয়। এ ছাড়াও উন্নত পদ্ধতিতে গাভী পালন বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
