আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত-১

আপলোড তারিখঃ 2019-01-22 ইং
আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত-১ ছবির ক্যাপশন:
হাসপাতাল প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার কামালপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন (৪৮) নামের এক ব্যক্তি আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জাকির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতনপাড়ার মৃত হায়বাদ আলী ম-লের ছেলে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত জাকির হোসেন জানান, সোমবার বিকালে আলমডাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)