ঝিনাইদহে নসিমন উল্টে চালক নিহত

আপলোড তারিখঃ 2019-01-22 ইং
ঝিনাইদহে নসিমন উল্টে চালক নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক শিমুল হোসেন (২০) নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলার পাগলাকানাই এলাকার এমকে ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল হোসেন সদর উপজেলার বাড়ীবাথান এলাকার হারুন অর রশিদ ওরফে খোকনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সকালে বাড়ি থেকে নসিমন নিয়ে পাগলা কানাই যাচ্ছিল শিমুল। পথে ইটভাটার সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)