আলমডাঙ্গায় গভীর রাতে দু’টি মহিষ চুরি

আপলোড তারিখঃ 2019-01-22 ইং
আলমডাঙ্গায় গভীর রাতে দু’টি মহিষ চুরি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হাউসপুরে গভীর রাতে একই বাড়ি থেকে দুইটি মহিষ চুরি হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, আলমডাঙ্গা হাউসপুরের মৃত নিয়ামত মন্ডলের ছেলে আনছার আলী মন্ডল ও আমজাদ মন্ডলের বাড়ি থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের দুইটি মোটাতাজা মহিশ চুরি করে নিয়ে গেছে চোরেরা। সকাল বাড়ির মালিক গরু মহিশ খাওয়াতে টের পেয়ে দেখে তার দুইটা মহিশ চুরি হয়ে গেছে। বিভিন্ন জায়গায় অনেক খোজাখুজি করেও মহিশের সন্ধ্যান পাওয়া যায়নি। অবশেষে আনছার আলী মন্ডল গতকাল আলমডাঙ্গা থানায় এ ব্যাপারে একটি সাধারণ অভিযোগ করেছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)