ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মৎস্য অফিসের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারনের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়নের ডামোস গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-প্রকল্প পরিচিলক লুকাস সরকার। সভায় বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক ড.মাহবুবুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রবিউল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুন নাহার আঁখি। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম, মৎস্য চাষী এমদাদুল হক হিমেল, দবীর উদ্দিন, চঞ্চল মাহমুদ প্রমুখ।
