চুয়াডাঙ্গায় প্যাথেডিন ইনজেকশনসহ রুবেল আটক

আপলোড তারিখঃ 2019-01-21 ইং
চুয়াডাঙ্গায় প্যাথেডিন ইনজেকশনসহ রুবেল আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশ অভিযান চলিয়ে আরামপাড়ার রুবেল (২৪) নামের একজনকে প্যাথেডিন ইনজেকশনসহ আটক করেছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়ি থেকে অটক করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৫ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা পৌর শহরের আরামপাড়ায় একজন মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটক করা হয় একই এলাকার আসলামের ছেলে রুবেল হোসেনকে। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)