কোটচাঁদপুরে ট্রেনে কেটে বৃদ্ধের মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-01-21 ইং
কোটচাঁদপুরে ট্রেনে কেটে বৃদ্ধের মৃত্যু! ছবির ক্যাপশন:
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৬৫ বছরের এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টার দিকে কোটচাঁদপুর রেল স্টেশনের অদূরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রতাক্ষ্যদর্শীরা জানান, সকাল ৮টার দিকে একটি মালবাহী ট্রেন প্লাটফর্মে প্রবেশের মুখে হঠাৎ বৃদ্ধ লোকটি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে। এ সময় তার শরীর দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে বৃদ্ধ ব্যক্তিটি আত্মহত্যা করতে পারে। কোটচাঁদপুর রেল স্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খুলনাগামী বি আই কে ২০ ডাউন মালবাহী ট্রেনটি কোটচাঁদপুর প্লাটফর্মে প্রবেশের মুখে বৃদ্ধ লোকটি ট্রেনের সামনে বসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। কোটচাঁদপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে করে কোন ট্রেনের চলাচলে বিঘœ না হয়। তিনি আরও জানান, জিআরপি পুলিশ না আসা পর্যন্ত নিহতের লাশ পাহারায় থাকবে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)