দামুড়হুদায় পথশিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2019-01-21 ইং
দামুড়হুদায় পথশিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিবেদক: দামুড়হুদায় পথশিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন এলাকার পথশিশুদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, অর্থ সম্পাদক শমশের আলী, প্রভাষক জাফর ইকবাল, স্বেচ্ছায় রক্তদান সংগঠন সন্ধি মেলার সভাপতি মাকসুদুর রহমান রতন, দামুড়হুদা মালিক সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রশিদ প্রমুখ। এদিকে পথশিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)