আলমডাঙ্গায় চেক জালিয়াতি মামলায় সাহিদুর আটক

আপলোড তারিখঃ 2019-01-21 ইং
আলমডাঙ্গায় চেক জালিয়াতি মামলায় সাহিদুর আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ চেক জালিয়াতি মামলায় সাহিদুর রহমান নামের একজনকে আটক করেছে। গতকাল রবিবার আলমডাঙ্গা থানার উপপরিদর্শক নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বলরামপুর গ্রামের মৃত রেজান আলীর ছেলে সাহিদুর রহমানকে ২ লাখ ৮০ হাজার টাকার চেক জালিয়াতির মামলায় গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের বিশিষ্ট চাল ব্যবসায়ী তারা চান মিয়ার ছেলে বাবুর কাছ থেকে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছে। এ ব্যাপারে কয়েকবার সালিশ বৈঠক হয়। সালিশের মাধ্যমে সাহিদুর রহমান, বাবু মিয়াকে ২ লাখ ৮০ হাজার টাকার ১টি চেক প্রদান করেন। কিন্তু চাল ব্যবসায়ী বাবু মিয়া তার নির্ধারিত তারিখে ব্যাংকের চেক ভাঙ্গাতে গেলে, চেক ডিজ অনার হয়। এরপর থেকে কয়েকবার টাকা উত্তোলন করতে গেলে একইভাবে হয়রানির শিকার হতে হয়েছে। পরবর্তীতে বাবু মিয়া আলমডাঙ্গা থানায় চেক জালিয়াতির মামলা করে। মামলা নং-সিআর ১৩৫/১৬, উক্ত মামলায় আলমডাঙ্গা থানা পুলিশ সাহিদুরকে গ্রেফতার করে। আজ তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)