নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে আকন্দবাড়ীয়ার সুফিয়া খাতুন (৪০) নামে এক মহিলা গাঁজা বিক্রেতাকে আটক করেছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় আসামীর নিজ ঘরে খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে মাদকদ্রব্য অফিস চুয়াডাঙ্গা জানতে পারে আকন্দবাড়ীয়া এলাকায় একজন মাদকদ্রব্য বিক্রি করছে। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গ্রেফতার করা হয় সুফিয়া খাতুনকে। সুফিয়া খাতুন ওই এলাকার মৃত আকছেদ মন্ডলের স্ত্রী। এ সময় তার নিজ ঘর থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
