ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কামারপাড়ায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার সকাল আনুমানিক ৬টার দিকে এ মদ উদ্ধার করা হয়। জানা যায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কামারপাড়া গ্রামের নদীরপাড় হতে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
