প্রতিবন্ধী দুই জমজ বোনকে হুইল চেয়ার প্রদান

আপলোড তারিখঃ 2019-01-21 ইং
প্রতিবন্ধী দুই জমজ বোনকে হুইল চেয়ার প্রদান ছবির ক্যাপশন:
জীবননগরে সেচ্ছাসেবী সংগঠন তালহা ফাউন্ডেশনের উদ্যোগে জীবননগর অফিস: জীবননগরে প্রতিবন্ধী দুই জমজ বোনের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে সেচ্ছাসেবী সংগঠন তালহা ফাউন্ডেশনের উদ্যোগে এ হুইল চেয়ার প্রদান করা হয়। জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিধিক্ন্ডুু গ্রামের স্থানীয় খাঁন পাড়ার হতদরিদ্র দিনমজুর সাইদুর রহমানের প্রতিবন্ধী দুই মেয়ে হাসি এবং খুশির মাঝে এ হুইল চেয়ার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন তালহা ফাউন্ডেশনের চেয়ারম্যান জুবায়ের খাঁন, স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি সামিউল ইসলাম অভি, সম্পাদক মিঠুন মাহমুদ, তালহা ফাউন্ডেশনের সম্পাদক জুবায়ের আল মাহমুদ, সদস্য মাও.সাইফুল্লাহ, মুফতি রফিক, মুফতি আমানউল্লাহ, সাব্বির আহম্মেদ, আব্দুল্লাহ, রাসেল উদ্দিন, আব্দুল্লাহ আল নাঈম প্রমুখ। এ সময় প্রতিবন্ধী দুই বোন হাসি ও খুশি বলেন, ‘আমরা এখন স্কুলে যেতে পারবো, আর স্কুল কামায় হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখবে। দেখতে দুটি মেয়ে প্রতিবন্ধী হলেও তাদের যে চাহনি ছিলো চরম মায়াবি। প্রতিবন্ধী হলেও তাদের মেধা ছিলো খুব তিক্ষ্ম। দ্বিতীয় শ্রেণিতে পড়লেও তারা চরম মেধাবী। অন্য আর পাঁচজন প্রতিবন্ধী শিশুদের চেয়ে ভিন্ন ছিলো তারা। কথা বলতেই তারা বলে ‘আমরা ক্লাস টুতে পড়লেও আমরা কোরআনের কিছু আয়াত মুখস্থ করেছি এবং সেগুলোর বাংলা অর্থও বলতে পারবো।’ তবে এলাকাতে অটিস্টিক স্কুল না থাকায় তারা গ্রামের একটি স্কুলে লেখাপড়া করছে। এদিকে প্রতিবন্ধী দুই জমজ বোন হাসি আর খুশি হুইল চেয়ার পর আনান্দে আত্মহারা হয়ে পড়ে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের এ মহৎ উদ্যোগে এলাকার সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)