জীবননগরে পুরাতন কাপড়ের দোকানগুলোতে ভিড়!

আপলোড তারিখঃ 2019-01-21 ইং
জীবননগরে পুরাতন কাপড়ের দোকানগুলোতে ভিড়! ছবির ক্যাপশন:
জাহিদ বাবু/ মিঠুন মাহমুদ: শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে পুরাতন কাপড়ের দোকানগুলোতে নি¤œ আয়ের ও ছিন্নমূল মানুষের ভিড় জমেছে। পুরাতন কাপড়ের দোকানগুলো থেকে অল্প টাকায় শীতের কাপড় পাওয়া যায়। চুয়াডাঙ্গা জেলা শহরের ফুটপাতের বিভিন্ন স্থানে, জীবননগর উপজেলার হাট-বাজার ও গ্রামে পুরাতন কাপড় বিক্রি করেন হকাররা। পুরাতন কাপড়ের মানভেদে বিক্রেতারা দাম নেন ক্রেতাদের কাছে। ক্রেতারাও বলছেন দাম হাতের নাগালে থাকায় কম টাকায় শীতের পোশাক কেনা যায়। দোকানগুলোতে নারী-পুরুষ ও শিশুদের শীতের কাপড় পাওয়া যায়। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়েছে অনেক। ছিন্নমূল ও নি¤œ আয়ের মানুষগুলোকে শীতে ভোগান্তির শিকার হতে হয়। বিকাল থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। রাতে শীতের তীব্রতা অনেকাংশে বেড়ে যায়। শীত থেকে রক্ষা পেতে সকাল থেকে রাত পর্যন্ত পুরাতন কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। পুরাতন কাপড়ের মার্কেটে কাপড় কিনতে আসা উপজেলার মেদিনীপুর গ্রামের মফিজ উদ্দিন জানান, গত কয়েকদিন যাবৎ বিকালের দিক থেকে শীত একটু বেশি পড়ার ফলে পরিবারের সদস্যদের জন্য নিজের সাধ্যমত পোশাক কিনতে এসেছি। তবে শীতের শেষ পর্যায় হলেও পোশাকের দামটা একটু বেশি। জীবননগর পুরাতন ডাকবাংলা চত্ত্বরের পুরাতন কাপড় বিক্রেতা নাসির উদ্দিন জানান, নি¤œ আয়ের মানুষগুলো পুরতান কাপড় কিনতে আসছেন। কারণ এখান থেকে কম দামে তাদের চাহিদা মতো শীতের কাপড় কিনতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)