গৃহবধূকে গণধর্ষণ : যুবলীগ নেতা আটক

আপলোড তারিখঃ 2019-01-20 ইং
গৃহবধূকে গণধর্ষণ : যুবলীগ নেতা আটক ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে এবার কবিরহাট থানায় গণধর্ষণের অভিযোগ করেছেন এক গৃহবধূ (২৭)। ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে শুক্রবার রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে মা ও তিন ছেলে-মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই গৃহবধূকে ধর্ষণ করে তিনজন। এ অভিযোগে জাকির হোসেন জহির (৪০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জহির নবগ্রামের এনামুল হকের ছেলে। তিনি ধানসিঁড়ি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। জিয়ানগর এলাকায় তার মুদি দোকান রয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী স্থানীয় ব্যবসায়ী ও যুবদল কর্মী। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ এক মামলায় তাকে গ্রেফতার করে। দলের নেতাকর্মীরা জানান, তিনি এখন নোয়াখালী কারাগারে রয়েছেন। গৃহবধূর বরাত দিয়ে তার মামা জানান, রাত দেড়টার দিকে জহিরসহ ৭ জন সিঁদ কেটে বসতঘরে ঢোকে। তারা গৃহবধূকে বলে- তোর কাছে ৬০ হাজার টাকা আছে, সেগুলো আমাদের দিয়ে দে। এনিয়ে গৃহবধূর সঙ্গে তাদের বাকবিত-াও হয়। পরে তারা ঘরের লাইট বন্ধ করে ভিকটিমের মা, ভিকটিমের এক ছেলে ও দুই মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে। দুর্বৃত্তদের মধ্যে তিনজন ভিকটিমকে পালাক্রমে গণধর্ষণ করে। রাত ৩টার দিকে ধর্ষকরা ঘর থেকে বের হয়ে যায়। এসময় তারা ঘরে থাকা নগদ টাকা, ২ ভরি স্বর্ণ ও মোবাইল লুট করে নিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)