শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2019-01-20 ইং
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা বিএনপি’র আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সহ-সভাপতি শেখ সাঈদ আহম্মেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহম্মেদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহম্মেদ,সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু প্রমূখ। এ ছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোজাম্মেল হক, সহ-সভাপতি হাজী ফজলু খান, সহ-সভাপতি হাবীব ইকবাল, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী খাইরুল, জেলা যুবদলের সহ-সভাপতি এসএ খান শিল্টু, বাবু সাবের, আব্দুল হামিদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাঈদুর সুজন, মুজিবনগর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর সবুর, সদর উপজেলা যুবদল নেতা খোরশেদ আলম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক সিজার প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)