বাল্যবিয়ে বন্ধ : কাজীদের অনৈতিকতা চরমে!

আপলোড তারিখঃ 2019-01-20 ইং
বাল্যবিয়ে বন্ধ : কাজীদের অনৈতিকতা চরমে! ছবির ক্যাপশন:
জীবননগরে ইউএনও সিরাজুল ইসলামের হস্তক্ষেপে শিক্ষার্থীর জীবননগর অফিস: জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের হস্তক্ষেপে বন্ধ হলো ৬ষ্ঠ শ্রেণির স্কুল শিক্ষার্থী বাল্যবিয়ে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর পৌর শহরের ৬নং ওর্য়াড হাসপাতালপাড়ায় এ বাল্যবিবাহ বন্ধ করা হয়।জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর পৌর শহরের ৬নং ওর্য়াড হাসপাতালপাড়ার আবুল হোসেনের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী লাবনী খাতুনের (১৩) সঙ্গে একই পাড়ার রবিউল হোসেনের ছেলে বহু বিবাহের অধিকারী সাঈদ হোসেনের (২৭) ঘরোয়া পরিবেশে ভুয়া জন্ম নিবন্ধন সনদপত্র তৈরি করে গোপনে বিবাহ করছে এমন সংবাদ পেয়ে জীবননগর থানা পুলিশের সহযোগিতা নিয়ে ঘটনাস্থলে ছুটে যান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম এবং সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মেয়ের পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে কোন জরিমানা না করে বিয়ে বন্ধ করে দেন এবং ভবিষ্যতে ১৮ বছরের নিচে যাতে মেয়েটিকে বিবাহ না দেওয়া হয় সে বিষয়ে মেয়ে ও ছেলের পরিবারকে নির্দেশ প্রদান করেন। পাশাপাশি মেয়েটিকে স্কুলে ভর্তি করার পরামর্শ দেন। তাছাড়া মেয়েটির পারিবারিক অবস্থা অস্বচ্ছল হওয়ায় মেয়েটির লেখাপড়ার যাবতীয় দায়ভার গ্রহন করেন। তথ্যানুসন্ধানে জানা গেছে, জীবননগর উপজেলার বেশ কিছু কাজী আছে যারা অতিরিক্ত অর্থের লোভে বিভিন্ন দোকান থেকে ভুয়া জন্ম সনদ তৈরি করে বাল্যবিয়ে পড়িয়ে থাকেন। তার মধ্যে খয়েরহুদা গ্রামের কাজি মাহবুবুল আলম শীর্ষে। নাম প্রকাশে অনিচ্ছুক খয়েরহুদা গ্রামের বাল্যবিয়ের শিকার এক স্কুল ছাত্রী অভিযোগ করে বলেন, গত দুই বছর আগে আমার পরিবারের লোকজন আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। আমি তখন ৮ম শ্রেণিতে লেখাপড়া করি। আমার বিয়ের বয়স না হলেও কাজি মাহবুবুল আলম প্রশাসনিকভাবে যাতে কোন সমস্যা না করতে পারে,দ সে জন্য আমার বাবার কাছ থেকে অতিরিক্ত ৫ হাজার টাকা বেশি নিয়ে বাজার থেকে একটি ভুয়া জন্ম নিবন্ধন সনদপত্র তৈরি করে আমাকে বিয়ে দেন। তথ্যানুসন্ধানে আরও জানা গেছে, ইতোমধ্যেই কাজী মাহবুবুল আলমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে জীবননগর উপজেলাসহ বিভিন্ন অঞ্চল থেকে খয়েরহুদা গ্রামে মোটা অংকের টাকার বিনিময়ে বাল্যবিয়ে পড়িয়ে থাকেন তিনি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগও বিদ্যমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)