ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চোরাচালান বিরোধী অভিযান হয়েছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভিন্ন ভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা ৬ বিজিবি। অভিযানে ভিন্ন ভিন্ন স্থান থেকে ৪ কেজি গাঁজা, ৫টি শাড়ী, ৫টি থ্রীপিচ, ২০ মিটার পর্দার কাপড়, ১টি লেদার কোর্ট, ৪টি শাল, ৪টি শেরোয়ানী, ১টি পেশার কুকার, ৫ জোড়া স্যান্ডেল, ৭৯০টি নাগরদোলা খেলনা এবং ৩০৯টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭৬ হাজার ৫’শ ২৫ টাকা। আটককৃত মালামাল কাষ্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
