ছবির ক্যাপশন:
অডিট ও আয়-ব্যয়ের বার্ষিক রিপোর্ট পেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় গুলশানপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে এ সভা সম্পন্ন হয়। সভায় প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ইদ্রিস হোসেনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বার্ষিক রিপোর্ট এবং কোষাধ্যক্ষ একিউএম আলফাজ উদ্দিন ২০১৭-২০১৮ অর্থবছরের অডিট ও আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন। সাধারণ সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ হাসপাতালের পরিচালক ডা. মার্টিন হীরক চৌধুরী, সহ-সভাপতি খলিলুর রহমান, নির্বাহী সদস্য এ কে এম আলী আখতার, এ্যাড. সেলিম উদ্দীন খান, এ্যাড. মোল্লা আব্দুর রশিদ, সাবেক অধ্যক্ষ রওশন আলী, আব্দুল মোমিন টিপু প্রমুখ। আনুষ্ঠানিক কার্যক্রমের প্রারম্ভে সংগঠনের অন্যতম সদস্য চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মতিয়ার রহমানসহ স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেনে সিদ্দিকুর রহমান। পরে সাধারণ সভায় সংগঠনের আজীবন সদস্য অধ্যক্ষ হামিদুল হক মুন্সী চাঁদপুর জেলাধীন সুজাতপুর শিক্ষা কমপ্লেক্স হতে সততার জন্য স্বর্ণপদক প্রাপ্ত হওয়ায় তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
