গাংনীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন : স্ত্রী আটক

আপলোড তারিখঃ 2019-01-20 ইং
গাংনীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন : স্ত্রী আটক ছবির ক্যাপশন:
গাংনী অফিস: একদিকে স্বামীর বহু বিবাহ আর শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী ছৈজান নেছা (৪২)। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে শুক্রবার গভীর রাতে। গুরুতর অবস্থায় স্বামী রঞ্জিত (৪৭) কে প্রথমে গাংনী ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ছৈজানকে পুলিশ হেফাজতে নিয়েছে। জানা গেছে, একের পর এক বিয়ে ও স্ত্রীদেরকে ভরন পোষণ না দিয়ে শারীরিকভাবে নির্যাতন করতো স্বামী রঞ্জিত। শুক্রবার রাতে বিশেষ মুহুর্তে দ্বিতীয় স্ত্রী ছৈজান ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেয়। রঞ্জিতের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসে ও দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রঞ্জিতকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেই সাথে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ স্ত্রী ছৈজানকে হেফাজতে নেয়। ছৈজান জানায়, তিনি রঞ্জিতের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী একই গ্রামের কমেলা খাতুন। নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিয়ে বিয়ে করে সে। স্বামীর সংসারে এসেই দেখা যায় স্বতীন রয়েছে। এর কিছু দিন পর কুষ্টিয়া থেকে লিপি নামের আরো একজন স্ত্রীকে বাড়ি নিয়ে আসে। তিন স্ত্রী আর চার সন্তান নিয়ে কষ্টে দিনপাত করতে হয় সকলকে। এর উপর আবার শারীরিক নির্যাতন। সম্প্রতি এ উপজেলার গোয়ালগ্রাম থেকে মুনি নামের আরো একজনকে বিয়ে করে অন্যত্র বসবাস করছিল। শুক্রবার রাতে বাড়ি আসলে নানা কৌশলে পুরুষাঙ্গ কেটে নেয়া হয় বলে জানায় ছৈজান। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, ঘটনাটি দুঃখজনক। অসুস্থ রঞ্জিতকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। স্ত্রী ছৈজানকে হেফাজতে নেয়া হয়েছে। রঞ্জিতের পরিবার মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)