চুয়াডাঙ্গা সরকারি কলেজ বাধঁনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2019-01-20 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজ বাধঁনের উদ্যোগে  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজ বাধঁনের উদ্যোগে ২ হাজার জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটায় সরকারি কলেজ প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুল আজিজ, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক হাফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ বাধঁনের শীতবস্ত্র বিতরণ কমিটির আহ্বায়ক সাজেদুর রহমান সাজিদ, সরকারি কলেজ বাধঁনের সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক মুশফিকসহ বাধঁনের সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)