চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চোর আটক

আপলোড তারিখঃ 2019-01-20 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চোর আটক ছবির ক্যাপশন:
হাসপাতাল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতলের প্রাঙ্গনে থাকা ডালিমের অটোর ক্যাশবাক্স থেকে টাকা চুরি করার অপরাধে বিপুল (২৭) নামের এক চোরকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে বেলগাছি ঈদগাহ পাড়ার মৃত মিনহাজ হোসেনের ছেলে ডালিমের ইজিবাইকের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করেছে অন্য এক অটোচালক ইব্রাহিমপুরের ফকির মিয়ার ছেলে বিপুল। সে বর্তমানে চুয়াডাঙ্গা মুসলিম পাড়ায় থাকে। জানা গেছে, গত পরশু বিপুল ডালিমের ইজি বাইকের ক্যাশ বাক্স থেকে ৯০ টাকা চুরি করে। পরে গতকাল ১৮ তারিখ বিপুল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসলে হাসপাতালে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া চোরকে সনাক্ত করা যায়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ বিপুলকে আটক করে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)