অর্থাভাবে মৃত্যুর কোলে মহিলা ইউপি সদস্য!

আপলোড তারিখঃ 2019-01-19 ইং
অর্থাভাবে মৃত্যুর কোলে মহিলা ইউপি সদস্য! ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া প্রতিবেদক: `মানুষ মানুষের জন্য, জীবন-জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা ও বন্ধু...`। ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী ভূপেন হাজারীকার গাওয়া কালজয়ী গানের দু’টি লাইন আমাদের সবার অন্তরে আজও মন ছুয়ে যায়। জীবননগর উপজেলার ২নং আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৭নং সংরক্ষিত আসনে পরপর দুইবার নির্বাচিত মহিলা মেম্বার পিরজিরা খাতুন অর্থাভাবে বিনা চিকিৎসায় দিনদিন মৃত্যুর কোল ঢুলে পড়ছে। জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত হাত ও পায়ে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ভুগছেন। তিনি বর্তমানে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা গ্রামের নিজ বাড়ীতে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী আছেন। মহিলা মেম্বার পিনজিরা খাতুন চুয়াডাঙ্গা-২ আসনে তিনবার নির্বাচিত সাংসদ হাজি আলী আজগার টগর, জেলা পরিষদের চেয়ারম্যান সেখ শামসুল আবেদীন খোকন, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোহা আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আশেয়া সুলতানা লাকী, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের নিকট তার উন্নত চিকিৎসা সেবায় এগিয়ে আসতে ও বেঁচে থাকার জন্য আকুতি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)