চুয়াডাঙ্গা হিজলগাড়ী প্রেসক্লাবের দুই বছর মেয়াদী কমিটি গঠন

আপলোড তারিখঃ 2019-01-19 ইং
চুয়াডাঙ্গা হিজলগাড়ী প্রেসক্লাবের দুই বছর মেয়াদী কমিটি গঠন ছবির ক্যাপশন:
আরিফ সভাপতি সেলিম সম্পাদক নির্বাচিত আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। দুইবছর মেয়াদী নতুন কমিটিতে আরিফ হাসানকে সভাপতি সেলিম রেজাকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে এ নতুন কমিটি গঠন হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মাসুম জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক সোনা মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মাষ্টার, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, এ্যাড. মনিরুজ্জামান দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক আলীহিম হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাফুজ আলম, নির্বাহী সদস্য আব্দুস সামাদ অপূর্ব, আবু সালেহ, রফিকুল ইসলাম, হারুন অর রশিদ ও মজিবার রহমান। প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক এবং চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির সভাপতি হুসাইন মালিক, দর্শনা প্রেসক্লাব সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সহ-সাধারণ সম্পাদক এসএম ওসমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, গোলম আজম কিবরিয়া, সরোজগঞ্জ প্রেসক্লাব সভাপতি আরিফুল ইসলাম লিন্টু, সম্পাদক এমএসজেডএম সুমন, চুয়াডাঙ্গা সদর থানা জাসদের সেক্রেটারী ডা. শরিফুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোবারক মিয়া, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, বিশিষ্ট পেশাজীবি ও আ.লীগ নেতা আবদুল্লাহ আল মামুন, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাষ্টার, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সম্পাদক রাসেদ রেজা, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোলায়মান হক ছলিম, হিজলগাড়ী বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও আ.লীগ নেতা মতিয়ার রহমান, বলদিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)