রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2019-01-19 ইং
রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে ২শ’ জন দরিদ্র শীতার্ত নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র প্রদানে সহযোগিতা করে ইন্টান্যাশনাল কমিটি অব দ্যা রেডক্রস (আইসিআরসি)। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারী ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, সাবেক পৌর মেয়র ও কার্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার জোয়ার্দ্দার টোটন, শহিদুল ইসলাম শাহান, অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. শফিকুল ইসলাম ও ইউনিট অফিসার শামীম রহমান শাহিন উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন যুব প্রধান জাহাঙ্গীর আলম, উপ-যুব প্রধান-১ জান্নাতুল নাঈমা, উপ-যুব প্রধান-২ বিপ্লব হোসেন ও যুব সদস্য শাবনুর। শীতবস্ত্র পেয়ে দরিদ্র মানুষরা আবেগ আপ্লুত হয়ে পড়েন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)