জীবননগরে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আপলোড তারিখঃ 2019-01-18 ইং
জীবননগরে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে রাস্তায় শুকাতে দেয়া লাল শাকের ডাটায় একজন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ-তারিনীবাস সড়কের তালপুকুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, জীবননগর হাসাদাহে রাস্তায় শুকাতে দেওয়া লাল শাকের ডাটায় স্লিপ কেটে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক কাঠ ব্যবসায়ী খোকন (৪৫) ও ভূষিমাল ব্যবসায়ী শহিদুল (৪৮) গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজন অবস্থায় তাদেরকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। আহতদেরকে যশোর হাসপাতালে যাত্রাকালে যশোর চৌগাছায় পৌঁছালে পথিমধ্যে মোটরসাইকেল চালক খোকন মৃত্যুবরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)