নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিষদ ১৭০ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাড়ে ছয় লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় ২০১৮-২০১৯ অর্থবছরের এডিপি সাধারণ বরাদ্দের আওতায় প্রকল্পের তালিকা অনুমোদন করা হয়। ২০১৭ -২০১৮ অর্থবছরের এডিপির আওতায় ৫টি প্যাকেজের দরপত্র অনুমোদন, ২০১৮-২০১৯ অর্ধবছরে ১৫ জন ঠিকাদারের নতুন লাইসেন্সের অনুমোদন, জেলা পরিষদের ৩ জন কর্মচারীর অবসরের আর্থিক সুবিধা পরিশোধের সিদ্ধান্ত নেয়া, ২০১৮-২০১৯ অর্থবছরে খেয়াখাট ইজারা অনুমোদন, জেলা পরিষদে কর্মরত কর্মচারীদের সন্তান ও পোষ্যদের শিক্ষা অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহন, মেধাবী শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০০ জনকে ২ হাজার টাকা করে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৫০ জনকে ৪ হাজার টাকা করে এবং মেডিকেলে পর্যায়ে ১০ জন ৫ হাজার টাকা করে ও প্রকৌশলী পর্যায়ে ১০ জনকে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় এখাতে মোট ব্যয় ধরা হয় ৬ লাখ ৫০ হাজার টাকা। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রশাসনিক কর্মকর্তাসহ জেলা পরিষদের সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
