সংরক্ষিত মহিলা আসনে ৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ

আপলোড তারিখঃ 2019-01-18 ইং
সংরক্ষিত মহিলা আসনে ৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর-চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সংরক্ষিত মহিলা আসনে অংশগ্রহনের লক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেহেরপুর থেকে ৯ জন নারী নেত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ সকল নেত্রীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকারী ৯ নেত্রী হলেন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, কেন্দ্রীয় কমিটির মহিলা আওয়ামী লীগের সদস্য ও মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য শামীম আরা হিরা, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জয়নাল আবেদীনের সহধর্মীনি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা আবেদিন, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলীর সহধর্মীনি এবং মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের সদস্য সাহানা ইসলাম শান্তনা, জেলা পরিষদের সদস্য ও জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইসিটি শিক্ষিকা নার্গিস আরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের সহধর্মীনি পাপিয়া খাতুন, যুব মহিলা লীগ নেত্রী ফারহানা ইয়াসমিন। গত দু’দিনে সংরক্ষিত মহিলা আসনে অংশগ্রহনের লক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)