জীবননগরে ওয়ার্ড আওয়ামী লীগের সংবর্ধনা সভায় এমপি টগর

আপলোড তারিখঃ 2019-01-18 ইং
জীবননগরে ওয়ার্ড আওয়ামী লীগের সংবর্ধনা সভায় এমপি টগর ছবির ক্যাপশন:
উন্নয়ন অব্যাহত রাখতে নতুন পরিকল্পনা নেয়া হবে জীবননগর অফিস: চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের পর বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করানোর যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, আজ তা বাস্তব রূপ নিচ্ছে। এ দেশের মানুষ শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে মূল্যায়ন করে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় এনে, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে ভোটের মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করেছে। আপনারাও এ অঞ্চলের যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তা সুদূর প্রসারী করতে, আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। সে জন্য আমি চুয়াডাঙ্গা-২ আসনের সর্বস্তরের মানুষের কাছে ঋণী। তিনি আরও বলেন, বিগত ১০ বছরে আপনাদের সেবক হিসেবে এ উপজেলায় রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাট, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ সরকারের পরিকল্পনা মাফিক ৩১ শয্য হতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ফায়ার সার্ভিস স্টেশন, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। এ ছাড়াও জীবননগর পৌরসভার ভবন নির্মাণ, পানি সাপ্লাইয়ের প¬ান্ট স্থাপনসহ বহু উন্নয়নমূলক কর্মকান্ড আজ বাস্তবায়িত হয়েছে। আগামী দিনে এ অঞ্চলের এখনও পর্যন্ত যে সমস্ত অসমাপ্ত কাজ আছে, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার জীবননগর পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ হাজি আলী আজগার টগর এসব কথা বলেন। পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশাররফ হোসেন মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দীন, কৃষক লীগের সভাপতি নূর ইসলাম। এ ছাড়াও পৌর কাউন্সিলর ওয়াসিম রাজা, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা, সাবেক ছাত্রলীগের সভাপতি শামীম ফেরদৌস, উপজেলা মহিলা আওয়ামী লীগের রিজিয়া আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা রেনুকা আক্তার, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, সুবলপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফের পরিবারের পক্ষ থেকে স্বর্ণের নৌকা উপহার দেন নুরুল মোমেন রইচ, আবু সাইদ, আব্দুর রহমান মিঠু, মিলন। অন্যদিকে সাবেক কাউন্সিলর রফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে শাপলাকলিপাড়ার সহিদ হোসেন স্বর্ণের নৌকা উপহার দেন আমিন উদ্দীন। পৌর যুবলীগের সভাপতি শাহ্ আলম শরিফুল ইসলাম ছোট বাবু ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিকের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)