দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ আহত

আপলোড তারিখঃ 2019-01-18 ইং
দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ আহত ছবির ক্যাপশন:
হাসপাতাল প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার চাঁদপুর মোড়ে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আকছেদ (৭০) নামের এক বৃদ্ধ গুরুত্বর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আকছেদ দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দৌলিয়ারপুর গ্রামের স্কুল পাড়ার মৃত ইসার উদ্দিনের ছেলে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আহত আকছেদ বারাদী হতে সাইকেলযোগে দৌলিয়ারপুর আসছিল। পথিমধ্যে চাঁদপুর নামক স্থানে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী রেফার্ড করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)