বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সকলের সন্তোষ প্রকাশ

আপলোড তারিখঃ 2019-01-18 ইং
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সকলের সন্তোষ প্রকাশ ছবির ক্যাপশন:
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গার সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হযরত আলী। সভায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সরকার মনোনীত সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব-উল ইসলাম, ইউজিসি কর্তৃক মনোনীত সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের প্রফেসর ড. মঞ্জুরুল আলম, বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গার ট্রেজারার প্রফেসর আবদুল মোত্তালিবসহ অন্যান্য সকল সিন্ডিকেট সদস্য উপস্থিত ছিলেন। সভায় সকল সদস্য বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং উত্তরোত্তর উন্নয়ন কামনা করেন। সভা পরিচালনা করেন সিন্ডিকেটের সদস্য সচিব অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইমরোজ মুহাম্মদ শোয়েব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)