প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টা : ইয়াছিনের গা’ঢাকা

আপলোড তারিখঃ 2019-01-17 ইং
প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টা : ইয়াছিনের গা’ঢাকা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি বকচরপাড়ায় শ্রবণ প্রতিবন্ধির ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে প্রতিবেশি ৪ সন্তানের জনক ইয়াছিন। এ ঘটনায় গতকাল বুধবার প্রতিবন্ধী মেয়েটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ইয়াছিন। থানায় মামলা হলেও গতকাল বুধবার সন্ধ্যার পর গ্রাম্য সালিশে মিমাংসার প্রস্তুতি চলছিলো বলে জানা যায়। এদিকে অভিয্ক্তুকে ধরতে পুলিশ জোরকদমে কাজ শুরু করেছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান। গত রোববার দিবাগত গভীর রাতে মেয়েটি বাড়িতে একা থাকার সুযোগে এ ঘটনা ঘটায় ইয়াছিন বলে অভিযোগ সূত্রে নিশ্চিত হওয়া যায়। শ্রবণ প্রতিবন্ধী মেয়েটির মা অভিযোগ করে বলেন, অসুস্থতার কারণে গত রোববার আমি হাসপাতালে ভর্তি হয়। ওইদিন রাতে আমি বাড়িতে না থাকার সুযোগে গভীর রাতে আমার শ্রবণ প্রতিবন্ধী মেয়েটির শোবার ঘরে ঢোকে ইয়াছিন এবং কাথাঁ দিয়ে মেয়েটির মুখ চেপে ধরে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়। এসময় নিজের সম্ভ্রম রক্ষা করতে ইয়াছিনের সাথে আমার মেয়ের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সবাই জেনে যাবে এই ভয়ে পাশবিক নির্যাতন চেষ্টায় ব্যর্থ হয়ে পালিয়ে যায় ইয়াছিন। এসময় ভয়ে আমার শ্রবণ প্রতিবন্ধী মেয়ে বিছানায় পায়খানা করে ফেলে। এর আগেও ইয়াছিন আমার মেয়েকে দু-দু’বার পাশবিক নির্যাতনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ইয়াছিন। সেই সময় লোক লজ্জার ভয়ে আমরা বিষয়টি এড়িয়ে গেছি। এতেই ইয়াছিনের সাহস আরো বেড়ে যায়। তাই সে আমি না থাকার সুযোগে গত রোববার গভীর রাতে আবারও একই চেষ্টা চালায়। এ ঘটনা জানাজানি হলে ৪ সন্তানের জনক প্রতিবেশি ইয়াছিন বাড়ি থেকে কৌশলে সটকে পড়ে। বিষয়টি মিমাংসা করার জন্য মেয়েটির পরিবারকে রাজি করানোর চেষ্টা চলছে বলে প্রাপ্ত তথ্যে নিশ্চিত হওয়া গেছে। তবে এই ঘটনায় গতকালই মেয়েটির মা বাদি হয়ে ইয়াছিনের নাম উল্লেখপূর্বক চুয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খাঁন জানান, মেয়েটির মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিয্ক্তু ইয়াছিনকে ধরতে পুলিশ জোরকদমে কাজ শুরু করেছে। খুব শীঘ্রই অভিয্ক্তুকে ধরে আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)