চুয়াডাঙ্গার দীননাথপুরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2019-01-17 ইং
চুয়াডাঙ্গার দীননাথপুরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
হাসপাতাল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা শংকরচন্দ্র ইউনিয়নের দীননাথপুর গ্রামে বাপ ও ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা শংকরচন্দ্র ইউনিয়নের দীননাথপুর গ্রামের মাদ্রাসা পাড়ার মৃত ইয়াকুব মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৭০) ও তার ছেলে আমির হোসেন (৩০)। জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে জসিম ও মোহাম্মদ লিচুর ছেলে ইউনুস তাদেরকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। আহতের পরিবার জানায়, বাচ্চু মিয়ার মেয়ে নুরজাহানের সাথে দীননাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সোহাগের সাথে দীর্ঘ ১২ বছর আগে বিবাহ হয়। পরে সোহাগ আরও তিনটি বিবাহ করে। এতে নুরজাহান তার বাপের বাড়ি চলে আসে। সোহাগ নুরজাহানকে বাড়ি ফিরিয়ে নিতে চাইলে নুরজাহান যেতে নারাজ হয়। এতে নুরজাহানের ভাসুর জসিম প্রচন্ড ক্ষিপ্ত হয়। পরে গতকাল সন্ধ্যা ৬টার দিকে বাচ্চু মিয়া ও তার ছেলে আমির হোসেন নড়িতলা মাঠ হতে কাজ করে ফেরার পথে জসিম ও ইউনুস তাদেরকে গাছ কাটা হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এতে তারা দু’জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)