ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে মারপিট!

আপলোড তারিখঃ 2019-01-17 ইং
ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে মারপিট! ছবির ক্যাপশন:
হাসপাতাল প্রতিনিধি: চুয়াডাঙ্গার রাঙ্গিয়ারপোতায় মাঠে কাজ করার সময় আলাউদ্দিন (৫৫) নামের একজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জখম হওয়া বৃদ্ধ আলাউদ্দিন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝেরপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। জানা গেছে, গতকাল বুধবার দুপুর ২টার দিকে আলাউদ্দিন রাঙ্গিয়ারপোতা গ্রামে সাপমারি মাঠে কাজ করার সময় একই গ্রামের মৃত রবিউলের ছেলে সাত্তার (৩৫), তার ছেলে আকরাম এবং অজ্ঞাত আরো ৫-৬ জন মিলে তাকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার পরিবারের সদস্যরা তাকে মাঠ থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার পরিবারের সদস্যদের অভিযোগ তারা পরিকল্পিতভাবে আলাউদ্দিনকে পিটিয়ে জখম করেছে। আলাউদ্দিনের ছেলে জুয়েল একটি মামলার সাক্ষী হওয়ায় তারা জুয়েলকে সাক্ষ্য দিতে নিষেধ করে। তারা জুয়েলের উপর ক্ষিপ্ত হয়ে জুয়েলকে না পেয়ে তার বাবা আলাউদ্দিনকে পিটিয়ে আহত করে। তারা ৭-৮ জন সাপমারি মাঠে ভুট্টা ক্ষেতের ভেতর লাঠিসোটা নিয়ে ওঁৎ পেতে ছিল। তারা সুযোগ বুঝে আলাউদ্দিনের উপর হামলা করে। বর্তমানে আলাউদ্দিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)