মেহেরপুর গাংনীতে গণসংবর্ধনায় নবনির্বাচিত এমপি খোকন

আপলোড তারিখঃ 2019-01-17 ইং
মেহেরপুর গাংনীতে গণসংবর্ধনায় নবনির্বাচিত এমপি খোকন ছবির ক্যাপশন:
সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবো গাংনী অফিস: আমরা আওয়ামী লীগ করি। আমাদের সংগঠন দেশের সর্ববৃহৎ তাই, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হতে দেওয়া যাবে না। আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। গতকাল বুধবার বিকেলে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের নবনির্বাচিত এমপি সাহিদুজামান খোকন। ধানখোলা ইউনিয়ন আ.লীগের সভাপতি আলী আজগরের সভাপতিত্বে ও গাংনী উপজেলা আ.লীগের সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহিবুর রহমান মিন্টুর সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র ও যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মেহেরপুর জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক, জেলা আ.লীগের সহসভাপতি ও বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, আ.লীগ নেতা হাজী মুহাম্মদ মহসিন আলী। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)