ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘ওভারসেস ট্রেনিং ফর আইসিটি লার্নিং সেন্টার’ প্রোগ্রামের আওতায় আগামী ২০ জানুয়ারি, ২০১৯ থেকে `সিমিও ইনোটেক` ম্যানিলা, ফিলিপাইন-এ একটি ওভারসেস প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহন করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। সমগ্র বাংলাদেশ থেকে মোট ২৫ জন আইসিটি শিক্ষককে এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহনের জন্য সুযোগ পেয়েছেন। চুয়াডাঙ্গা জেলা থেকে একমাত্র অংশগ্রহনকারী হিসেবে তিনি এই কোর্সে প্রশিক্ষণ গ্রহন করবেন। লেলিন হোসেন ২০১৪ সালে চুয়াডাঙ্গা ফাযিল মাদরাসায় সহকারি শিক্ষক (ক¤িপউটার) পদে যোগদান করেন। অদ্যবধি এই প্রতিষ্ঠানে সুনামের সাথে কর্মরত আছেন। ইতিপূর্বে তিনি ২০১৭ সালে দেশ সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা হিসেবে স্বীকৃতি পান এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এটুআই (ধ২র) থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। সফলভাবে প্রশিক্ষণ শেষে করে যাতে দেশে ফিরে আসতে পারে সেজন্য তিনি সবার নিকট দোয়া কামনা করেন।
