চুয়াডাঙ্গা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অবসরগ্রহনকারী ও

আপলোড তারিখঃ 2019-01-17 ইং
চুয়াডাঙ্গা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অবসরগ্রহনকারী ও ছবির ক্যাপশন:
মৃত সদস্য পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অবসরগ্রহনকারী ও মৃত সদস্যদের পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহীদ আবুল কাশেম সড়কস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। অবরসরগ্রহনকালীন অনুদান প্রাপ্তরা হলেন- দৌলাতদিয়াড়ের চালক ওলিউল ইসলাম পচা, একই গ্রামের বাকু মিয়া, টিপু সুলতান ও কুলপালার হেলপার ফজলু হক। মৃত সদস্যদের মধ্যে অনুদানপ্রাপ্তরা হলেন- মুন্সিগঞ্জের চালক তোফাজ্জেল হোসেন, দৌালাতদিয়াড়ের কন্ডাক্টর আবু বকর সিদ্দিক, একই গ্রামের চালক ফারুক, সিংহাটির তোফায়েল হোসেন ও জীবননগরের হেলপার হারুন অর রশিদ। প্রত্যেক চালক ও কন্ডাক্টরকে এককালীন ২০ হাজার টাকা ও হেলপারকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম জেনারেল ইসলাম, সহসভাপতি আইনাল হক, সাধারণ সম্পাদক রিপন মোল্লা, সহসম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাজুল ইসলাম মন্টু, কার্যকরী সদস্য আনিস, আমিরুল ইসলাম, মুসা করিম ঠান্ডু, কালু মিয়া প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)