হরিণাকু-ুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কারাদ-

আপলোড তারিখঃ 2019-01-16 ইং
হরিণাকু-ুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কারাদ- ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকু-ুু উপজেলার ভায়না সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের দুই বছরে জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত। মালয়েশিয়া পাঠানোর নাম করে ভায়না গ্রামের মতিয়ার রহমানের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করার দায়ে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতের বিচারক মিজানুর রহমান গত বুধবার এই রায় দেন। বাদির আইনজীবী এড গৌতম কুমার বিশ্বাস জানান, ২০১৪ সালে আসামী আলমগীর হোসেন মতিয়ার রহমানের ছেলে বকুল হোসেনকে বিদেশ পাঠানোর নামে সাক্ষিদের উপস্থিতিতে টাকা গ্রহন করেন। পরে সেই টাকা ফেরৎ না দেওয়ায় তার নামে মামলা করা হয়। আদালত সাক্ষিদের সাক্ষ্য প্রমানের ভিত্তিত্বে বুধবার আসামীকে দুই বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো ২ মাসের কারাদন্ড প্রদান করেন। আসামী পক্ষে কামরুল আবেদীন শাহিন মামলাটি পরিচালনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)