দর্শনায় মোবাইল কোর্টে বেকারী মালিককে জরিমানা

আপলোড তারিখঃ 2019-01-16 ইং
দর্শনায় মোবাইল কোর্টে বেকারী মালিককে জরিমানা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মোবাইল কোর্ট পরিচালনা করে বেকারী ব্যবসায়ীকে জরিমান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে দর্শনা বাসস্ট্যান্ডের সুরমা বেকারীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাপিয়া আক্তার। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯/৩৭ ধারায় সুরমা বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন চুয়াডাঙ্গার জেলা স্যানিটারী ইন্সপেক্টর গোলাম ফারুক, চুয়াডাঙ্গা আদালতের পেশকার নাজমুল হোসেন ও পুলিশ লাইনের পুলিশ ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)