ছবির ক্যাপশন:
প্রায় ৪ হাজার শিশু ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে
জীবননগর অফিস: এবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৩ হাজার ৬শ’ ৩৭জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে জীবননগর পৌরসভা। আগামী ১৯শে জানুয়ারী একটি স্থায়ী ও ২৭টি অস্থায়ী ক্যাম্পে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করবে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় জীবননগর পৌরসভার হলরুমে জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহতিকরণ ও পরিকল্পনা সভায় এসব কথা জানানো হয়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম মিল্টন বলেন, আগামী ১৯ জানুয়ারী শনিবার সারাদেশের ন্যায় জীবননগরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্যাপিত হবে। ৫-৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের একটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১-৫ বছরের শিশুদের লাল রঙের একটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। অবহতিকরন সভায় উপস্থিত ছিলেন জীবননগর পৌর সচিব জায়েদ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র সাইদুর রহমান, সোয়েব আহম্মেদ অঞ্জন, কাউন্সিলর ওয়াসিম রাজা, খন্দকার আলী আজম, আবুল কাশেম, মহিলা কাউন্সিলর রিজিয়া খাতুন, বিউটি খাতুন, পরিছন বেগম, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, যুগ্ম সম্পাদক জাহিদ বাবু, সাংবাদিক চঞ্জল, জামাল হোসেন, জহিরুল ইসলাম, মিঠুন মাহমুদ, জীবননগর পৌরসভার ভারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর জামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠাটি সার্বিক পরিচালনা করেন আবুল কালাম আজাদ।
