৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র তুহিন মন্ডল বাঁচতে চাই

আপলোড তারিখঃ 2019-01-16 ইং
৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র তুহিন মন্ডল বাঁচতে চাই ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: তুহিন মন্ডল। ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র। পড়ে ঝিনাইদহ সদর উপজেলার বারেক আলী মাধ্যমিক বিদ্যালয়ে। সে এখন বন্ধুদের সাথে খেলতে পারে না। পারে না স্কুলে যেতে। তার হার্টে ছিদ্র ধরা পড়েছে। এখন জরুরীভাবে ভারতে নিয়ে অপারেশন করা প্রয়োজন। কিন্তু সেই অর্থ নেই তার পিতা নছিমন চালক আব্দুল কাদের মন্ডলের। হার্টের ছিদ্র ধরা পড়ার আগে যেটুকু সম্পদ ছিল তা খরচ করেছেন। এখন একমাত্র সন্তানকে বাঁচাতে মানুষের কাছে হাত পাতছেন। বারেক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাশ্বের হোসেন জানান, কাষ্টসাগরা গ্রামের তুহিন মন্ডলের অপারশে করতে ৪/৫ লাখ টাকা দরকার। কিন্তু তার পিতার সেই অর্থ নইে। এলাকার চেয়ারম্যান কবির হোসেন জোয়ারদার জানান, তুহিন মন্ডলের চিকৎসার জন্য তার হতদরিদ্র পিতা কাদের মন্ডল দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু তার একার পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব নয়। সমাজের বিত্তবান ও সমর্থবান ব্যক্তিরা তুহিন মন্ডলের চিকৎসার জন্য আর্থিক সহায়তা করতে চাইলে ঝিনাইদহ ইসলামী ব্যাংক, সঞ্চয়ী হিসাব নং ৩৪১৬৭ অথবা সরাসরি ০১৭৬২-২৭৫৪৩৭ নাম্বারের মোবাইলে যোগাযোগ করতে পারেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)