হাসাদাহ আরআরএফ’র উদ্দ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-01-16 ইং
হাসাদাহ আরআরএফ’র উদ্দ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
টাইব্রেকারে বৈদ্যনাথপুর ও কন্দর্পপুর জয়ী হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ আরআরএফ এনজিও’র উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। যুবকদেরকে নেশামুক্ত সমাজ ও খেলাধুলায় মনোবল বিকাশ ঘটনার জন্য এই ফুটবল খেলা উদ্যোগ নেয়া হয়। হাসাদাহ ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক ফুটবল খেলায় ২নং ওয়ার্ড মাধবপুর ও ৮-৯ নং বৈদ্যনাথপুর ও কন্দপপুর ওয়ার্ড মিলে গঠিত ফুটবল একাদশের মুখোমুখি হয়। খেলায় ২নং ওয়ার্ড ফুটবল একাদশ ও ৮-৯ নং ওয়ার্ড ফুটবল একাদশের মধ্যকার খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলেই গোল করতে না পারায় খেলা শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ২নং ওয়ার্ড মাধবপুরকে ৫-৬ গোলে হারিয়ে ৮-৯নং ওয়ার্ড বৈদ্যনাথপুর ও কন্দর্পপুর জয়ী হয়েছে। খেলার মাঠে উপস্থিত ছিলেন হাসাদাহ ইউপি সদস্য কবীর মিয়া, সোহেল রানা শ্যামল, সাংবাদিক আল-আমিন, রবিউল মাস্টার, কালাম মাস্টার, আরআরএফ’র ম্যানেজার কবীর হোসেন, হাসেম রেজা প্রমুখ। ধারাভাস্যকার ছিলেন সাজু আহম্মেদ। খেলাটি পরিচালনা করেন আলম, সহকারী হিসেবে ছিলেন কামাল ও সাদ্দাম হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)