গাংনীর ধানখোলায় নবনির্বাচিত এমপি খোকনকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2019-01-16 ইং
গাংনীর ধানখোলায় নবনির্বাচিত এমপি খোকনকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাহিদুজামান খোকনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ গণসংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি, গাংনী উপজেলা শাখার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জান খোকনকে সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, আওয়ামী লীগ নেতা হাজি মহাসিন আলী, পৌরসভার প্যানেল মেয়র নবির উদ্দিন, আলী আজগর কমিশনার ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)