চুয়াডাঙ্গায় প্রবীণ হিতৈষী সংঘের শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2019-01-16 ইং
চুয়াডাঙ্গায় প্রবীণ হিতৈষী সংঘের শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার অর্ধশতাধিক দরিদ্র প্রবীণ ব্যক্তিকে দ্বিতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চক্ষু হাসপাতাল সংলগ্ন প্রবীণ হিতৈষী সংঘের জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম ও শহর সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সভাপতি মো. ইদ্রিস হোসেন, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সহ-সভাপতি মো. খলিলুর রহমান, কোষাধ্যক্ষ একিউ. আলফাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, নির্বাহী সদস্য এ কে এম আলী আখতার, মো. আব্দুস সামাদ, হারুন-অর-রশিদ ও আজীবন সদস্য অধ্যক্ষ হামিদুল হক মুন্সী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)