চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে

আপলোড তারিখঃ 2019-01-16 ইং
চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ছবির ক্যাপশন:
এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হোসেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা ও রেজাউল করিম খোকন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, মহিলা কাউন্সিলর সুলতানা আরা রতœা, পৌর সচিব কাজী শরিফুল ইসলাম, মহিলা কাউন্সিলর শেফালী খাতুন, শাহিনা আক্তার রুবিসহ পৌরসভার বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌরসভার টিকাদান সুপারভাইজর আলী হোসেন। এসময় অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মানব সেবাই প্রকৃত ধর্ম। মানুষের সেবা করতে পারলে মাহান আল্লাহর সানিধ্য পাওয়া সম্ভব। এসময় তিনি আরো বলেন, ব্যাপক প্রচার-প্রচারণার মধ্যে দিয়ে এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) শুরু করতে যাচ্ছে বর্তমান সরকার। ফলে বয়স অনুপাতে কোনো শিশু যেনো এর আওতা থেকে বাদ না যায় সে বিষয়টা খেয়াল রাখতে হবে। সভায় জানা যায়, আগামী ১৯ জানুয়ারী শনিবার চুয়াডাঙ্গা পৌরসভার আওতাধীন ৭৭টি ক্যাম্পে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)