আলমডাঙ্গায় এক ব্যক্তির জমি দখলের চেষ্টা!

আপলোড তারিখঃ 2019-01-16 ইং
আলমডাঙ্গায় এক ব্যক্তির জমি দখলের চেষ্টা! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কুমারী গ্রামের হুমায়ন কবিরের ভোগদখলীয় জমি দখলের অভিযোগ উঠেছে। ওই ব্যক্তি তার জমিতে গেলে একই গ্রামের টুটু গংয় তাকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি রামদা উদ্ধার করে। জানা গেছে, আলমডাঙ্গার কুমারী গ্রামের সাইফুল ইসলামের ছেলে হুমায়ন কবির তার পিতা কর্তৃক প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। গতকাল তিনি ওই জমিতে চাষাবাদ করতে গেলে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে টুটু, বুড়ো ও লুডু ওই সম্পত্তি তাদের দাবি করে হুমায়ন কবিরের উপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রামদা উদ্ধার করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)