ছবির ক্যাপশন:
সমিতির উন্নয়নে কার্যকর ভুমিকা পালনের আহবান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ডায়াবেটিক সমিতির কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনায় ছিলেন ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. মহ: শামসুজ্জোহা। সভায় কমিটির সহ-সভাপতি ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, কোষাধ্যক্ষ অ্যাড. আকসিজুল ইসলাম রতন, কার্যকরি সদস্য আজাদ মালিতা, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. রফিকুল ইসলাম ও মফিজুর রহমান মনা, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান এবং প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন। সভায় ডায়াবেটিক সমিতির আয়-ব্যয় পাঠ ও অনুমোদন করা হয়। সমিতির উন্নয়নে সদস্যদের কার্যকর ভুমিকা পালনের জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। বর্তমান কার্যকরি কমিটি ২০১৯ সালের ১ লা জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
