ফেব্রুয়ারিতে ৪০ হাজার শিক্ষক নিয়োগ

আপলোড তারিখঃ 2019-01-14 ইং
ফেব্রুয়ারিতে ৪০ হাজার শিক্ষক নিয়োগ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে চলতি মাসের মধ্যে যোগ্য প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে। গতকাল রবিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এসএম আশফাক হুসেন এ তথ্য জানান। তিনি বলেন, আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন যাচাই-বাছাই চলছে। চলতি মাসের মধ্যে এনটিআরসিএ নিবন্ধিত প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে। সেখানে কোন কোন প্রতিষ্ঠানে যোগ্য বলে বিবেচিত হয়েছে তা উল্লেখ করা হবে। আশফাক হুসেন বলেন, ৩০ দিনের মধ্যে যোগ্য প্রার্থীকে যোগদান করতে বলা হবে। এ সময়ের মধ্যে কেউ যোগদান না করলে পরবর্তী মেধা তালিকায় যোগ্য প্রার্থীকে যোগ্য বলে বিবেচনা করে তাকে যোগদানের সুযোগ দেওয়া হবে। এনটিআরসিএ সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার শূন্য আসন খালি আছে। এ সব আসনের বিপরীতে ৩০ লাখ আবেদন জমা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)