চুয়াডাঙ্গা কোর্টে হাজিরা দিতে আসা দম্পতিকে আটক করে ছিনতাই

আপলোড তারিখঃ 2019-01-14 ইং
চুয়াডাঙ্গা কোর্টে হাজিরা দিতে আসা দম্পতিকে আটক করে ছিনতাই ছবির ক্যাপশন:
থানায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কোর্টে হাজিরা দিতে আসা এক দম্পতিকে কোর্টের সামনে থেকে তুলে নিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ছিনতাই ও বিকাশের মাধ্যমে জোরপূর্বক হুমকি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানায় ৬ জনের নাম উল্লেখপূর্বখ আরো বেশ কয়েকজনকে অজ্ঞাত উল্লেখ করে আলাউদ্দিন নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন। চুয়াডাঙ্গা সদর থানায় আলাউদ্দিনের করা মামলার এজাহারে বলা হয়েছে, আলাউদ্দিন তার স্ত্রী রুপজান খাতুনকে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে সি.আর ৬৭৭/১৭ মামলায় হাজিরা দিতে আসেন। মামলাটি চলমান। বেশ কিছুদিন পূর্বে থেকে কয়েকজন তাদেরকে খুন জখমের হুমকি দেয়। গতকাল মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ডিসি কোর্ট সংলগ্ন জজ আদালতের গেটের সামনের রাস্তা থেকে তাদেরকে জোরপূর্বক মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। সেখানে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে চাঁদা দাবি করে। এসময় তার স্ত্রীর স্বর্ণালংকার, তার কাছে থাকা নগদ ৫২ হাজার ৩’শ টাকা ছিনিয়ে নেই এবং আরো টাকা দাবি করে। এসময় তাদেরকে হত্যা করার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ছিনতাইকারির দেয়া ২টা বিকাশ নম্বরে তার এক নিকট আত্মীয় ফরিদপুর হতে মোট ২০ হাজার ৪’শ টাকা দিতে বাধ্য হয়। পরে, তাদের চিৎকারে পথচারীরা পুলিশে খবর দিলে ছিনতাইকারিরা পালিয়ে যায়। এব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফির্সাস ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, এমন একটি লিখিত অভিযোগ পেয়েছি। সতত্যা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)