চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দেয়া শুভেচ্ছা গ্রহনকালে ছেলুন জোয়ার্দ্দার এমপি

আপলোড তারিখঃ 2019-01-14 ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দেয়া শুভেচ্ছা গ্রহনকালে ছেলুন জোয়ার্দ্দার এমপি ছবির ক্যাপশন:
বাংলা সাহিত্যের সংকট উত্তরণে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন নিজস্ব প্রতিবেদক: জেলার ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে চুয়াডাঙ্গা-১ আসনের তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, সাধারণ সম্পাদক মো. আনছার আলীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্যের হাতে ফুলের তৈরী নৌকা তুলে দেন। শুভেচ্ছা বিনিময়কালে এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে একক ব্যক্তির পক্ষে কাজ করা কঠিন। রচিত হতে পারে যুগভিত্তিক ইতিহাস, লিখিত ও মৌখিক সাহিত্যের ইতিহাস। কিন্তু প্রশ্ন থাকবে এখন আমরা ওই মাত্রার গবেষক পাব কি না? অন্যদিকে এই গবেষণা করার জন্য যে আর্থিক সহযোগিতা দরকার সেই সহযোগিতাও অপ্রতুল। তারপরেও আমাদের এগোতে হবে, আমাদের তরুণ লেখক, গবেষকরা এগিয়ে যাবে। সাহিত্যের এই সংকট উত্তরণের জন্য একটি জাতীয় দায়িত্ববোধ তৈরি হবে তাহলে এটি সম্ভব হবে। আমি আশাবাদী আমাদের তরুণ গবেষকরা এ বিষয়ে উদ্বুদ্ধ হবে। তিনি বলেন, সামগ্রিকভাবে সাহিত্য চর্চার জন্য পৃষ্ঠপোষকতা দরকার। কারণ বাংলা ভাষা পৃথিবীর অনেক দেশে বিস্তৃত। আমাদের যৌথ নদী কমিশন আছে এখন যৌথ ভাষা কমিশন হতে পারে, যৌথ ইতিহাস পরিষদ হতে পারে। সম্মিলিতভাবে কাজ করলে এটি সম্ভব, দুরূহ কাজ নয়। যুগভিত্তিক, মৌখিক সাহিত্য লিখে রাখার এখনই সময়। যত দেরি হবে তত হারিযে যাবে। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আব্দুল মোহিত, সহ সভাপতি শওকত আলী, সহ-সম্পাদক ইদ্রিস মন্ডল, অর্থ সম্পাদক সিরাজ উদ্দীন, কার্যকরী সদস্য এ্যাডভোকেট বজলুর রহমান, সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)